
শাহজাহান সিরাজ: গাইবান্ধার র্যাব-১৩ ও র্যাব-৪ কর্তৃক যৌথ অভিযানে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার চাঞ্চল্যকর প্রতিবন্ধী ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ মুন্না শেখ (২০) কে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করা হয়।
শনিবার ৬ই মে দুপুরে র্যাব -১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ০৭ই জুলাই ২০২২ তারিখে দুপুরে প্রতিবন্ধী ভিকটিম শবজীক্ষেত দেখার জন্য আসামী মোঃ মুন্না শেখ (২০) এর বসতবাড়ী সংলগ্ন জমিতে যায়।এসময় আসামী তাকে একা পাইয়া ফুসলাইয়া বিভিন্ন প্রকার ভুল বুঝাইয়া আসামীর বাড়ীতে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে।
পরবর্তীতে ভিকটিমের চলাফেরা এবং শারীরিক গঠনে অস্বাভাবিকতা দেখা দিলে ভিকটিমকে আত্নীয় স্বজনের জিজ্ঞাসাবাদ করলে উক্ত ঘটনাটি প্রকাশ পায়। এমতাবস্তায় গত ১৫ই ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখে ভিকটিমের দাদা গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানায় বাদী হয়ে নারী ও শিশু নিযার্তন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় ০৫ মে ২০২৩ খ্রিঃ র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্প ও র্যাব-৪, সিপিএসসি এর আভিযানিক দলের যৌথ নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বর্ণিত ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামী মোঃ মুন্না শেখ (২০), ঢাকা জেলার সাভার থানাধীন ফুলবাড়ী এলাকায় অবস্থান করছে।
অতপর ফোর্সসহ ০৪.৩০ ঘটিকায় উল্লেখিত স্থানে উপস্থিত হয়ে ধর্ষণকারী মোঃ মুন্না শেখ (২০), পিতা- মোঃ আব্দুল বাকী শেখ, সাং-ছোট দৌলতপুর, থানা-সাদুল্লাপুর, জেলা- গাইবান্ধাকে গ্রেফতার করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ নিজেকে আত্নগোপন করিয়া বারবার তার অবস্থান পরিবর্তন করত। র্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করার পর ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামী বলে স্বীকার করেছে। ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার
ভৈরব প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক সোহেল
ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম