
রবিউল হাসান লায়ন: শহরের বগাবাইদ বোর্ড ঘরে তুচ্ছ ঘটনার জের ধরে জামালপুর বিএনপি সমর্থিত লোকজনের বাড়িঘরে, দোকানপাটে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির কর্মী আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানায়, শুক্রবার রাতে ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন মদ্যপান নিয়ে আজিজ বিএনপি করে তাই গালিগালাজ করে। খবর শুনে আজিজের ছেলে হাসান ঘটনাস্থলে গেলে সাথে সুমনের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পরে।
এই ঘটনার জের ধরে সুমন আওয়ামীলীগের নেতাকর্মী নিয়ে বিএনপি সমর্থিত আজিজ,ফকির ও রুবেলের বাড়ি ভংচুর এবং সাইফুল,দুলু, বাবলু ও সেলিমের দোকান ভাংচুর করেছে।
এদিকে ১০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফুল ইসলাম সুমন দাবি করে তার বাড়িতে বিএনপির সমর্থিত হামলা চালিয়ে ভাংচুর করেছে। সে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শরিফুল ইসলাম সুমনের সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করে মন্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজি শাহনেওয়াজ বলেন, এ বিষয়ে শরিফুল ইসলাম সুমন বাদি হয়ে ১০/১২ জনকে আসামী করে জামালপুর সদর থানায় মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার
ভৈরব প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক সোহেল
ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম