
এম এ রাশেদ: বগুড়ার দত্তবাড়ী জিয়াউর ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের মা ও শিশু চিকিৎসা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৫ মে) দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জিয়াউর শিশু হাসপাতাল পরিচালনা কমিটির আহবায়ক, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির সাবেক সদস্য সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা ও জিয়াউর ফাউন্ডেশনের নির্বাহি পরিচালক অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার।
শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের মা ও শিশু চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার মেয়র মো. রেজাউল করিম বাদশা।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা এ্যাডঃ মো. মাহবুবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সদস্য মো. আলী আজগর তালুকদার হেনা, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপিনেতা প্রকেীশলী জাকির হোসেন সরকার, শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও শহীদ জিয়াউর শিশু হাসপাতাল পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মীর শাহে আলম।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মিডিয়া সেল এর সদস্য অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল, ড্যাব নেতা ও গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ ময়নুল হাসান সাদিক, বগুড়া জেলা ড্যাব এর সভাপতি অধ্যাপক ডাঃ শাহ মোহাম্মাদ শাহজাহান আলী, ড্যাব বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি অধ্যাপক ডাঃ আজফারুল হাবিব রোজ, বগুড়া জেলা ড্যাব এর সাধারণ সম্পাদক ডাঃ মো. ইউনুস আলী প্রমূখ।
উপস্থাপনায় ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি ও শহীদ জিয়াউর শিশু হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য মাফতুন আহমেদ খান রুবেল এবং শহীদ জিয়াউর শিশু হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল।
উদ্বোধন শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার
ভৈরব প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক সোহেল
ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম