
আওয়াজ অনলাইন: বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল বৃহস্পতিবার (৪ মে) বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন। গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপ্রধান এবং তাঁর সহধর্মিণী ড. রেবেকা সুলতানা।
বৌদ্ধ ধর্মাবলম্বীরা দেশের অন্যান্য স্থানের মতো রাজধানীতেও যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন।
বঙ্গভবনের একটি সূত্র থেকে জানা গেছে, পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা সেখানে উপস্থিত থাকবেন।
এছাড়া আট শতাধিক আমন্ত্রিত অতিথিসহ এক হাজার ৬৫০ জনেরও বেশি মানুষ অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এ উপলক্ষে বৌদ্ধ ধর্মীয় নেতারাও রাষ্ট্রপতিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাবেন। এদিন দুপুরে দেশের বৌদ্ধ সম্প্রদায়ের উদ্দেশে গণমাধ্যমে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আরও পড়ুন
প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ সালমান নদভীর ইন্তেকাল
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার