
মিজানুর রহমান: লালমনিরহাট-১ (হাতীবান্ধা – পাটগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন।
রোববার (৩০ এপ্রিল) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের উদ্যোগে অগ্নিকান্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৬১ পরিবারের মাঝে জনপ্রতি ১ বান্ডিল টিন ও নগদ ৩ হাজার টাকা বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেনের সভাপতিত্বে ও পিআইও মাইদুল ইসলাম শাহ্’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী মাহমুদুল হাসান সোহাগ, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, সিংগীমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু প্রমুখ।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে প্রতারক চক্রের দুই সদস্য ভাই-বোন গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণসদৃশ সামগ্রী
জামালপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত
একটি ড্রেন বন্ধ, জলাবদ্ধতায় বিপর্যস্ত জামালপুর সদরের ৫ গ্রাম