
আওয়াজ অনলাইন: জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ যুদ্ধ বিধ্বস্ত সুদান থেকে বাংলাদেশিদের উদ্ধার করে দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।
গতকাল শনিবার (২৯ এপ্রিল) বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহর স্বাক্ষরিত বিবৃতিতে এ আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।
রওশন এরশাদ বলেন, গত ১৫ এপ্রিল থেকে সুদানে যুদ্ধ শুরু হওয়ার পর সেখানে অনেক বাংলাদেশি আটকা পড়েছে। বিবৃতিতে অবিলম্বে তাদের সেখান থেকে নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা, খাবার পরিবেশন করা এবং নিরাপত্তার সঙ্গে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান বিরোধীদলীয় নেতা।

আরও পড়ুন
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার
ভৈরব প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক সোহেল
ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম