
শনিবার (২৯ এপ্রিল) দুপুরে নোয়াখালী সুপার মার্কেটের পঞ্চম তলায় ফুডপেস্তা রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নিজেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রার্থী হিসেবে ঘোষণা করে এডভোকেট শিহাব উদ্দিন শাহিন বলেন, তৃণমূলের নেতাকর্মীদের দাবি হচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ আসনে দুর্নীতি, টেন্ডারবাজি, চাকুরি বাণিজ্য ও অনুপ্রবেশকারীদের আশ্রয়-প্রশ্রয়দাতা বহিরাগত ব্যক্তিকে বাদ দিয়ে সদর ও সুবর্ণচরের স্থানীয় বাসিন্দাদের মধ্য থেকে মনোনয়ন দেওয়া হোক।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহিন বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ-প্রাচীন রাজনৈতিক দল। এখানে এমপি হওয়ার মতো অনেক যোগ্য লোক রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদে জনগনের পক্ষে কথা বলতে পারবে এমন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে মনোনয়ন দিলে দল এবং দেশের মানুষের পাশাপাশি তৃণমূলের কর্মীরা মূল্যায়িত হবে।
মতবিনিময় সভায় বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে ধারাবাহিক উন্নয়নের চিত্র তুলে ধরে শিহাব উদ্দিন শাহিন বলেন, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্বের ক্ষমতাধর নেতাদের মধ্যে অন্যতম।
মতবিনিময় সভায় নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, আলমগীর ইউসুফ, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান চৌধুরী, সাংবাদিক সামছুল হাসান মিরন, আবু নাছের মঞ্জু, মিজানুর রহমান, মাহবুবুর রহমান, আমিরুল ইসলাম হারুন, সুমন ভৌমিক, নাসির উদ্দিন বাদল, আসাদুজ্জামান কাজল, জামাল হোসেন বিশাদ, আকবর হোসেন সোহাগসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
এ সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস জাহের, সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছের, সাবেক সহসভাপতি জাকিউল ইসলাম দুলাল, সুবর্ণচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী, বিনোদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বাবলু, কাদির হানিফ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী, অশ^দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন বাবলু, দাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান শিপন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইবনে ওয়াজিদ ইমনসহ সদর ও সুবর্ণচর উপজেলার বিভিন্ন ইউনিটের আওয়ামলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে প্রতারক চক্রের দুই সদস্য ভাই-বোন গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণসদৃশ সামগ্রী
জামালপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত
একটি ড্রেন বন্ধ, জলাবদ্ধতায় বিপর্যস্ত জামালপুর সদরের ৫ গ্রাম