
এই উপলক্ষে রবিবার বেলা ১২টার দিকে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিশেষ সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এস এম রকিবুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।

এসময় অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ সদর উপজেলায় ক শ্রেণির ৮২৭টি ঘর নির্মাণ করে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে বিতরণ করা হয়েছে। সেই ঘরগুলো চলতি মার্চ মাসের শেষের দিকে সদর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । আগামী জুন মাসের মধ্যে পুরো দেশ গৃহহীন এবং ভূমিহীন মুক্ত হয়ে যাবে।
সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এস এম রকিবুল হাসান বলেন, বর্তমানে আর কোনো ভূমিহীন ও গৃহহীন না থাকায় সদর উপজেলাকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার জন্য এই সভা আহ্বান করা হয়েছে। সভার সর্বসম্মতিক্রমে সদর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার জন্য প্রস্তাব গৃহীত হয়। এই প্রস্তাব সিদ্ধান্ত আকারে জেলা টাস্কফোর্স কিমিটির কাছে প্রেরণ করা হবে। পরবর্তীতে যদি কেউ ভূমিহীন বা গৃহহীন হিসেবে আবেদন করেন তাহলে পরিপত্র অনুযায়ী তাদের পর্যায়ক্রমে পুনর্বাসিত করা হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোবারক হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সদর উপজেলার সাব-রেজিষ্ট্রার আব্দুর রশিদ মন্ডল, সদর থানার উপ-পরিদর্শক আঃ রাজ্জাক।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ভুমি অফিসের নায়েব ও টাস্কফোর্স কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ