হোম » অন্যান্য বিভাগ » ভৈরবে বিপুল পরিমাণ মাদক সহ ৬ জন গ্রেফতার

ভৈরবে বিপুল পরিমাণ মাদক সহ ৬ জন গ্রেফতার

এম আর ওয়াসিম: ভৈরবে বিপুল পরিমাণ মাদক সহ ৬ জন -কে গ্রেফতার করেছে র‌্যাব -১৪ ভৈরব ক্যাম্পের একটি অভিযানিক দল।
র‌্যাব সূত্রে জানা যায়, পৃথক দুটি অভিযানে ১৩৫ কেজি গাঁজা, ৬৮ বোতল ফেন্সিডিল ও ৩ বোতল বিদেশি মদ সহ ৬ মাদক কারবারি -কে আটক করা হয়। র‌্যাব সূত্রে আরো জানা যায়,  অত্র ২৭ জানুয়ারি শনিবার সকাল ৭ ঘটিকা হতে সাড়ে ৮ ঘটিকা পর্যন্ত  এক গোপন সংবাদের ভিত্তিতে কমলপুর সিএনজি স্ট্যান্ডের সামনে হতে অভিযান পরিচালনা করে ময়মনসিংহের উদ্দেশ্য গমনকৃত একটি সিএনজি আটক করেন।এবং মাদক ব্যবসায়ী ১/ মোজাম্মেল হক (২২) পিতা -অহিদ মিয়া, হৃদয় মিয়া (২২) পিতা-মোঃ বাবুল মিয়া, ৩/ মোঃ সজল আলী (২৪) পিতা-মৃত হোসেন আলী সর্ব  সাং ভৈরবদ্বয়কে আটক করা হয়।
এসময় আসামীদের দখলে থাকা একটি সিএনজির ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৩৫ কেজি গাঁজা জব্দ করা হয়। ধৃত আসামীগণ দীর্ঘ দিন যাবত মাদকদ্রব্য দেশের বিভিন্ন স্থানে অভ্যন্তরে বিভিন্ন ব্যাক্তির কাছে বিক্রি করে বলে স্বীকার করে। এই দিন সকাল ৯ ঘটিকা হতে ১১ ঘটিকা পর্যন্ত অভিযানিক দলটি তাঁতারকান্দি অভিযান পরিচালনা করে১/ হনুফা বেগম (৬০) ২/ তামান্না বেগম (২৫)  শারমিন আক্তার (১৯) সর্ব সাং তাঁতারকান্দি দ্বয়ের বাড়িতে অভিযান পরিচালনা করে ১০০ কেজি গাঁজা ৬৮ বোতল ফেনসিডিল ও ৩ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।ধৃত  আসামীগণ দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য দেশের অভ্যন্তরে বিভিন্ন ব্যাক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন -২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান। ভৈরব র্র্যব ক্যাম্পের কম্পানী কমান্ডার মোঃ ফাহিম ফয়সাল।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!