
আওয়াজ অনলাইন: থামছেই না বঙ্গবাজারের আগুন। দ্রুত ছড়িয়ে পড়ছে আশপাশে। আগুন নিয়ন্ত্রণে হিমসিম খাচ্ছে ফায়ার সার্ভিস। এদিকে, নিয়ন্ত্রণের কাজ করতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের তিনজন কর্মী।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে নিজেদের একজন কর্মী আহত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অধিদপ্তর। তবে আরও দুইজন ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রহিমা খানম বলেন, আমাদের এখন পর্যন্ত একজন ফায়ার ফাইটার আহত হওয়ার খবর এসেছে। তার নাম সঞ্জয়। আহত ফায়ার ফাইটারকে চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে, আরও দুইজন ফায়ার ফাইটারকে চিকিৎসার জন্য পাশের সরকারি কর্মচারী হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী