হোম » জাতীয় » হাটপাঙ্গাসীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

হাটপাঙ্গাসীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান: সিরাজগঞ্জের রায়গঞ্জের ৮ নং পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের আয়োজনে যথাযথ মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

(২৬ মার্চ ২০২৩) রবিবার সকাল ১০ টায় উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য অধ্যাক্ষ মোঃ রফিকুল ইসলাম নান্নুর সভাপতিত্তে হাটপঙ্গাসী কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ইউপি সদস্য ও স্হানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতা ও মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম নান্নু, ইউপি সদস্য মোঃ বেল্লাল হোসেন, মোঃ আব্দুল মালেক লিটন। আরও উপস্হিত ছিলেন, মোঃ সবুজ সরকার, মোঃ খোসবার হোসেন, মোঃ রাজু সরকার সহ স্হানীয় নেতাকর্মীবৃন্দ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!