হোম » জাতীয় » সচিবালয়ের ১৬৯ পুলিশ সদস্যকে সরিয়ে দেওয়ার নির্দেশ!

সচিবালয়ের ১৬৯ পুলিশ সদস্যকে সরিয়ে দেওয়ার নির্দেশ!

সচিবালয়ের নিরাপত্তাব্যবস্থাকে আরও শক্তিশালী ও নিশ্ছিদ্র করতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। চব্বিশের জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে প্রশাসনের এই গুরুত্বপূর্ণ কেন্দ্রে কর্মরত ১৬৯ জন পুলিশ সদস্যকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে。

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইজিপিকে দেওয়া এক নির্দেশনায় জানানো হয়েছে যে, যারা ৫ আগস্ট ২০২৪-এর আগে সচিবালয়ে পদায়ন পেয়েছিলেন, তাঁদের সবাইকে পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে। বর্তমানে প্রধানমন্ত্রী নিয়মিত সচিবালয়ের ১নং ভবনে অফিস করছেন, ফলে রাষ্ট্রের এই শীর্ষ অবস্থানের নিরাপত্তা নিশ্চিত করা এখন আগের চেয়ে অনেক বেশি জরুরি হয়ে পড়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, সচিবালয়ের গেটসমূহ, বিভিন্ন বিভাগ এবং সিনিয়র কর্মকর্তাদের গানম্যান হিসেবে কাজ করা পুরনো সদস্যদের স্থলে নতুন, অত্যন্ত চৌকষ ও দক্ষ সদস্যদের নিয়োগ দেওয়া হবে। নতুন নিয়োগ পাওয়া প্রত্যেক সদস্যের ক্ষেত্রে যথাযথ সিকিউরিটি ক্লিয়ারেন্স বা নিরাপত্তা ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। মূলত প্রশাসনের প্রাণকেন্দ্রকে যেকোনো ধরনের ঝুঁকি থেকে মুক্ত রাখতেই এই বড় রদবদল করা হচ্ছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!