
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টন স্কুলের ওপরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে।
বিমানটি বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ছিল বলে জানা গেছে।
আজ সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরা দিয়াবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আইএসপিআরের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
তুরাগ থানার ডিউটি অফিসার মনিরুল ইসলাম বিমান বিধ্বস্তের তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম যাচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
উত্তর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রিফাত খান বলেন, মেট্রোরেল স্টেশনের প্রধান অফিসের পাশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানটি বিধ্বস্ত হয়। সেখানে আমাদের একাধিক টিম কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি। তবে বিমান দুর্ঘটনার ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী। এ সময় উৎসুক জনতার ভীর দেখা যাচ্ছে।

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
জনগণকে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের প্রধান দায়িত্ব : আইজিপি আলী হোসেন ফকির
আগামী দুই বছরের মধ্যেই বিমানবন্দরটি চালু করার পরিকল্পনা রয়েছে