
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে রণক্ষেত্রে পরিণত হয়েছে। সেখানে সাউন্ড গ্রেনেডের শব্দ পাওয়া যাচ্ছে। রোববার (৪ আগস্ট) হাজারও শিক্ষার্থীর ধাওয়ায় পুলিশ, ছাত্রলীগ, বিজিবি, আওয়ামী লীগ ও সেগুনবাগিচার অলিগলিতে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গলি থেকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। বিক্ষোভকারীরা প্রেসক্লাবের সামনের পুলিশ বক্স পুড়িয়ে দিয়েছে।
আন্দোলনকারীরা ‘ভুয়া ভুয়া’, ‘খুন হয়েছে আমার ভাই, খুনিদের তোদের রক্ষা নেই’, ‘দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’ ইত্যাদি স্লোগান দেন।
এদিকে রাজধানীর শাহবাগসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থী, আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ ছাড়া মুন্সীগঞ্জে সংঘর্ষের মাঝে পড়ে গুলিতে দুই শ্রমিক নিহত হয়েছেন।
-আওয়াজ অনলাইন-

আরও পড়ুন
মাস্টার্স পাস করেও কর্মহীন ৯ লাখ তরুণ: দিশেহারা উচ্চশিক্ষিত বেকার সমাজ
জুলাই থেকে বকেয়াসহ নিয়মিত বেতন স্বাভাবিক হচ্ছে: শিক্ষামন্ত্রী
‘বাংলার জয়যাত্রা’ ১১৫ দিন পর হরমুজ পার হলো