
সোমবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে রায়পুর রেলওয়ে স্টেশনের ইনচার্জ ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ৬টার দিকে পেঁয়াজ বোঝাই ইন্ডিয়ান রেলওয়ের ওয়াগনগুলো সিরাজগঞ্জে আসে। তবে লাইনের কারণে প্রথমে ৩১টি ওয়াগন, বাকি ১১টি সকাল ৯টার দিকে আসে। এখন খালাস কার্যক্রম চলছে।
বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবি) যুগ্ম-পরিচালক প্রতাপ কুমার বলেন, আমদানি করা পেঁয়াজের প্রথম চালানটি এসেছে। এখান থেকে প্রথমে ১০০ টন পেঁয়াজ ঢাকার ডিলারদের নিকট যাবে। এরপর বাকিগুলো চট্টগ্রাম ও গাজীপুরের ডিলারদের মাঝে বণ্টন করা হবে।
তিনি আরো বলেন, সারাদেশের চাহিদা পূরণের লক্ষ্যে আজ থেকেই ঢাকায় বিক্রি শুরু হবে। তবে পুরো খালাস কার্যক্রম আজকে শেষ হবে না। কালকেই খালাস কার্যক্রম করতে হবে।

উল্লেখ্য, মোট ৪২টি ওয়াগনে ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ রবিবার বিকেলে দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর হয়ে দেশে আসে। পেঁয়াজের এই চালানটি রপ্তানি করেছে ভারতের ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্টস লিমিটেড। বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবি) ভারত থেকে যে পেঁয়াজ আমদানি করেছিলো, তার প্রথম চালান এটি।

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
জনগণকে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের প্রধান দায়িত্ব : আইজিপি আলী হোসেন ফকির
আগামী দুই বছরের মধ্যেই বিমানবন্দরটি চালু করার পরিকল্পনা রয়েছে