
বগুড়া প্রতিনিধি : ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন বগুড়া জেলা কমিটির সভাপতি মো. শাকিল মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. তৌফিক হাসান তুষারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
গতকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের জলেশ্বরীতলা সংগঠন কার্যালয়ে নবগঠিত সারিয়াকান্দি উপজেলা কমিটির নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জানায়। এসময় উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন সারিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি মো. গোলাম রব্বানী, সহ-সভাপতি দুলাল, সাধারণ সম্পাদক রুমন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওয়াহেদ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক জামিল হোসেন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক সাদিয়া আক্তার, কার্যনির্বাহী সদস্য মোসলেম মন্ডলসহ প্রমুখ।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর সংগঠনের জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক সারিয়াকান্দি উপজেলা কমিটির অনুমোদন দেন। কমিটিতে মো. গোলাম রব্বানীকে সভাপতি ও মো. রুমন মিয়াকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয়া হয়।

আরও পড়ুন
এসএসপি নির্বাচন ২০২৬: সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করলেন মোঃ মিরাজ হোসেন
সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা
নীলফামারী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত