
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন স্থানে ওই তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।
অভিযান পরিচালনাকালে ঠাকুরগাঁও সদর উপজেলার, শিবগঞ্জ বাজার, শাকিল আলুর দোকান কে ২ হাজার টাকা,আনোয়ার পেঁয়াজের দোকান কে ২ হাজার টাকা, সবুজ আহমেদ পেঁয়াজের দোকান কে ১হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ঠাকুরগাঁও সদর উপজেলা শিবগঞ্জ বাজার সহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয় থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠান সহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ