হোম » গণমাধ্যম » হাতীবান্ধায় প্রয়াত সাংবাদিক ইউনুস আলীর স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা

হাতীবান্ধায় প্রয়াত সাংবাদিক ইউনুস আলীর স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা

মিজানুর রহমান: লালমনিরহাটের হাতীবান্ধায় লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রয়াত সাংবাদিক ইউনুস আলীর স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার দুপুরে হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির আস্থায়ী কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি মেহেদী হাসান জুয়েলের সভাপতিত্বে উক্ত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তব্য রাখেন  হাতীবান্ধা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সাবেক সাধারণ সম্পাদক নুরুল হক, হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আলাতাফ হোসাইন সুমন , দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান দুলাল, সাবেক সাংসদ পুত্র শাহাজাদ ফেরদৌস বাবু, নিউজ বিজয়ের সম্পাদক ফারুক হোসেন নিশাত, সাংবাদিক জাহাঙ্গীর আলম রিকো, সাংবাদিক শাফিউল ইসলাম, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি রকিবুল হাসান রিপন, আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি এম এ রহিম সকালের সময় উপজেলা প্রতিনিধি আসাদ হোসেন রিফাত, দৈনিক নাগরিক ভাবনার রিপোর্টার সেলিম সম্রাট, ঢাকা প্রতিদিনের সাংবাদিক শাহিনুর ইসলাম প্রান্ত, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রতিনিধি মিজানুর রহমান সহ প্রয়াত সাংবাদিক ইউনুস আলীর পরিবারের সদস্যগন।
উল্লেখ থাকে যে গত শনিবার লালমনিরহাট জেলায় জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন এর নিউজ কভার করে বাড়িতে ফেরার পথে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় (ট্রাকের ধাক্কায়) সড়ক দুর্ঘটনায় ইউনুস আলীর মৃত্যু হয়।
এ সময় বক্তারা প্রয়াত সাংবাদিক ইউনুস আলীর রুহের মাগফেরাত কামনা করেন এবং তিনি একজন ভাল মানুষ ছিলেন বলে জানান। তারা মহান আল্লাহপাকের দরবারে তার জন্য দোয়া করেন এবং তাকে জান্নাতবাসী করার জন্য খোদার কাছে ফরিয়াদ করেন। তিনি সমাজ সভ্যতার জন্য অনেক অবদান রেখেছেন বলে বক্তব্যে বক্তারা উল্লেখ করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!