হোম » গণমাধ্যম » গাজীপুরে মেয়র ৮ সংরক্ষিত ৭৭ ও সাধারণ কাউন্সিলর প্রার্থী ২৩৯ জন

গাজীপুরে মেয়র ৮ সংরক্ষিত ৭৭ ও সাধারণ কাউন্সিলর প্রার্থী ২৩৯ জন

আওয়াজ অনলাইন: গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সোমবার ৩৭ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে একজন স্বতন্ত্র মেয়র প্রার্থী ও ২৬ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী। সোমবার রিটার্নিং অফিসারের কার্যালয়ে তারা মনোনয়নপত্র প্রত্যাহার প্রত্যাহার করেন।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সোমবার ৩৭ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে একজন স্বতন্ত্র মেয়র প্রার্থী ও ২৬ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী। সোমবার রিটার্নিং অফিসারের কার্যালয়ে তারা মনোনয়নপত্র প্রত্যাহার প্রত্যাহার করেন।

বিকালে রিটার্নিং অফিসার মো. ফরিদুল ইসলাম এ তথ্য জানান, তিনি বলেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী সংখ্যা ৩২৪ জন। এর মধ্যে মেয়র পদে ৮জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭৭ জন ও সাধারণ ওয়ার্ডে ২৩৯ জন। ১৫নং ওয়ার্ডে একজন প্রার্থী থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

সিটি কর্পোরেশন নির্বাচনে ৯ জন বৈধ প্রার্থী ছিলেন তার মধ্যে দুপুরে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন মন্ডল বিপুল সংখ্যক তার কর্ম-সমর্থক নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এর আগে তিনি সাংবাদিকদের বলেন, আমি দলের চুড়ান্ত সিদ্ধান্ত মেনে নিয়েছি। আমি আশা করে ছিলাম দল নারায়নগঞ্জের মতো সবাইকে নির্বাচন করার সুযোগ দিবে তাই প্রার্থী হয়েছিলাম। পরে গাজীপুর সিটির নির্বাচন পরিচালনা কমিটি ও গাজীপুরে আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে আলোচানা করে আমার মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নেই।

রিটার্নিং অফিসার জানান, মঙ্গলবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেওয়া হবে। আর সেই দিন থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারবে প্রার্থীরা।

নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের দলীয় প্রার্থী আজমত উল্লা খান (আওয়ামীলীগ), এমএম নিয়াজ উদ্দিন (জাতীয় পার্টি), গাজী আতাউর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. রাজু আহমেদ (জাকের পার্টি), আতিকুল ইসলাম (গণফ্রন্ট), স্বতন্ত্র প্রার্থীরা হলেন- জায়েদা খাতুন, সরকার শাহনুর ইসলাম ও হারুন অর রশীদ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!