
মোঃআরিফ হাসান (চট্টগ্রাম) সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধীতায় মোহাম্মদ ইউসুফ খান সভাপতি ও ভোটে এমরানুল ইসলাম মুকুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকাল ৪ টায় সীতাকুণ্ড পৌরসদরস্থ রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তণ অধ্যক্ষ সুনীল বন্ধু নাথ।
এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারী নির্বাচন কমিশনার হযরত সাদেক মস্তান (রহঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদেক ও বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা।
দৈনিক ভোরের কাগজের সীতাকুণ্ড প্রতিনিধি মোঃ ইউসুফ খাঁন সভাপতি নির্বাচিত হয়েছেন। দৈনিক আমার বার্তার সিনিয়র রিপোর্টার এমরানুল ইসলাম মুকুল সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির সীতাকুণ্ড প্রতিনিধি রেজাউল হোসেন পলাশ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করেন। এতে মেজবাহ উদ্দীন খালেদকে সিনিয়র সহ-সভাপতি ও ইব্রাহিম খলিলকে সহ-সভাপতি করা হয়েছে। এছাড়াও এম কে মনিরকে যুগ্ম সাধারণ সম্পাদক ও ফারহান সিদ্দিককে অর্থ সম্পাদক, ইমাম হোসেন ইমনকে দপ্তর সম্পাদক করা হয়েছে। কমিটিতে মাহমুনুর রশিদ মাহিনকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, জয়নাল আবেদীনকে তথ্য ও গবেষণা সম্পাদক, মোঃমহিউদ্দিনকে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক করা হয়েছে।
এছাড়াও মেজবাহ উদ্দিন মিঠু, টিপু দাশ গুপ্ত ও কামরুজ্জামান কামরুলকে নির্বাহী সদস্য মনোনীত করা হয়েছে।

আরও পড়ুন
এসএসপি নির্বাচন ২০২৬: সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করলেন মোঃ মিরাজ হোসেন
সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা
নীলফামারী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত