
গাজীপুর মহানগর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর টঙ্গীতে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯ টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন মুদাফা নুরুল ইসলাম এর বাড়ির সামনে রাস্তা থেকে ল ‘শটি উদ্ধার করা হয়েছে।
নিহত যুবকের নাম রাকিব (২০)। তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ থানার সাদাপুর গ্রামের শেখ খলিলুর রহমানের ছেলে। তিনি বর্তমানে টঙ্গীর মুদাফা এলাকার নুরুল ইসলাম এর বাড়ির ভাড়াটিয়া।
নিহত রাকিব টঙ্গী পশ্চিম থানাধীন মুদাফা মাদ্রাসা মার্কেট এলাকায় টি.কে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি কারখানায় কর্মরত ছিলেন।
আটককৃতরা হলেন, রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার বাহাদুরপুর গ্রামের আসলাম খানের ছেলে মোঃ শাহেদ (১৮) ও একই জেলার মনসের খারগাড়া গ্রামের আয়নাল শেখের ছেলে মোঃ ইমরান হোসেন (১৭)।
স্থানীয়রা জানায়, শুক্রবার নুরুল ইসলাম এর বাড়ির ভিতরে ঢোকার কাঁচা রাস্তার উপর লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা টঙ্গী পশ্চিম থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল গিয়ে ল ‘শটি উদ্ধার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা লিটন শরীফ জানায়, নিহত রাকিবের মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইন চার্জ মোঃ শাহ আলম বলেন, মৃত্যুর কারন নিশ্চিতের জন্য উদ্বারকৃত লাশটি ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক