
আওয়াজ অনলাইন : প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট এবিএম মূসার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৪ সালের আজকের এদিনে চিকিত্সাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
জাতীয় প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা এবং আজীবন সদস্য এবিএম মূসা ১৯৩১ সালে তার নানাবাড়ি ফেনী জেলার ধর্মপুর গ্রামে জন্মগ্রহণ করেন। এবিএম মূসা দীর্ঘ ৬৪ বছর ধরে সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন।
১৯৫০ সালে দৈনিক ইনসাফ দিয়ে সাংবাদিকতা শুরু করেন। ওই বছর তিনি ইংরেজি দৈনিক পাকিস্তান অবজারভারে যোগ দেন। ১৯৭১ সালে যুদ্ধের সময় বিবিসি, সানডে টাইমস প্রভৃতি পত্রিকার সংবাদদাতা হিসেবে তিনি রণাঙ্গন থেকে সংবাদ পাঠাতেন।
এবার করোনা পরিস্থিতির কারণে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোনো কর্মসূচি নেওয়া হয়নি।
/এইচ.

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী