
মিছে আয়োজন
-শাহজাহান সিরাজ সবুজ
রঙ দিলে না‚ সঙ দিলে না‚
দিলে কেবল হেলা,
উড়নচণ্ডী লিখেছে সে কথা।
কতো কথাই বলছি,
কেবল আসল কথা ফিকে।
উড়নচণ্ডী মরলে মরুক গে,
তাতে কার কি যায়-আসে।
ঘৃণা করো তাই বলেছিলে,
উড়নচণ্ডী মরছে মরুক গে।
তাই উড়নচণ্ডী মরতে চায়,
তোমার কল্যাণ হলে।
আহারে ভালবাসা,
আহারে মানুষের জীবন।
সত্যি করে সাজাও
মিছে আয়োজন।

আরও পড়ুন
জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
অপ্রত্যাশিত দেখা!
উইশলিস্টে রাখতে পারেন তুহিন সুলতানা মুক্তি’র ” ভালোবাসতে পারো আমায় “