
আফরোজা বেগমঃ
অমন মুখ ফিরিয়ে রাখবে কথা ছিল না
গভীর চোখে তাকিয়ে রবে
মুখ সরানো সইবে না।
মান ভাঙাতে জানে না কেউ, আসবে না।
অমন মুখ ফিরিয়ে রাখবে, কথা ছিল না।
চরাচরে খুঁজাখুঁজি,
সময় হারায় বৃথা লুকোচুরি
দিব্যি মানি, অমন ধারা আর হবে না ।
অমন মুখ ফিরিয়ে রাখবে কথা ছিল না।
আচ্ছা তবে, দখিণ হাওয়ায় কাক জোছনায়
জোয়ার এলে ভাসবে না?
জেদটা খানিক বেশী আমার জানই যখন,
সাধন খানিক বাড়াও না।
অমন মুখ ফিরিয়ে রাখবে কথা ছিল না।
আমি না হয় বকুল তলে গুমরে শুধু কাঁদছিলাম
ভুলের মাশুল বেশী হবে তাই কি বলো ভাবছিলাম ?
অমন মুখ ফিরিয়ে রাখবে কথা ছিল না।

আরও পড়ুন
অপ্রত্যাশিত দেখা!
উইশলিস্টে রাখতে পারেন তুহিন সুলতানা মুক্তি’র ” ভালোবাসতে পারো আমায় “
অটল সাহসের গান