হোম » সাহিত্য » দীর্ঘশ্বাস 

দীর্ঘশ্বাস 

দীর্ঘশ্বাস 
-শাহজাহান সিরাজ সবুজ
আমি হারিয়ে যেতে চাই দূর- বহুদূরে,
সীমানার বাঁধন পেরিয়ে,
যেখানে লাভ ক্ষতির সমীকরণ নেই!
আমি হারিয়ে যাবো অজানাতে,
অনেক অনেক দীর্ঘশ্বাসে,
হয়তো কিছুটা আনন্দ- উল্লাসে!
আমি হারিয়ে যেতে চাই,
চিরচেনা জগৎ ছেড়ে,
সকল সম্পর্কের বাঁধন ছিঁড়ে!
তখন চারদিকে দেখতে পাবে না,
চিরচেনা এই মানুষটিকে!
আর রবো না-
ছায়া হয়ে, মায়া হয়ে, প্রলয়ে
কিংবা আলো- আঁধারিতে।
যদি কখনো দুই একটি দীর্ঘশ্বাসে,
অজান্তে, মনের গহীনে মনে পড়ে,
তখন খুঁজে পাবে না,
এই চিরচেনা মানুষটিকে!

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!