হোম » সাহিত্য » অটল সাহসের গান 

অটল সাহসের গান 

হে আমার সিংহ, বজ্রকণ্ঠের ডাক,
অন্ধকার ভেদ করে জ্বালিয়েছ আলোর ফাঁক।
ঝড়ের তাণ্ডবে দাঁড়িয়ে ছিলে পাহাড়সম দৃঢ়,
ভয়ের চোখে চোখ রেখে ছিলে নির্ভীক, অদম্য, অবিচল।
ইতিহাসের বুকে রক্তিম অক্ষরে লেখা নাম,
সময়ের স্রোতেও মুছবে না সেই অবিনশ্বর অবদান।
বিশ্বাসের পতাকা তুলে ধরেছিলে আকাশের পানে,
অসংখ্য হৃদয় জেগেছে তোমার আহ্বানে।
আজ নীরবতা নামে, আকাশ কাঁদে বিষণ্ন সুরে,
তবু স্মৃতির মিনারে তুমি দাঁড়িয়ে আছো অটুট ভরসায় ঘিরে।
হে আল্লাহ, তোমার এই বান্দাকে দাও শান্তির ঠিকানা,
জান্নাতের সর্বোচ্চ স্তরে দাও চিরসবুজ মানা।
উৎসর্গ:আয়াতুল্লাহ খামেনী
জে জে জাহিদ হাসান
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!