হোম » সাহিত্য » “পূর্ণজাগরন”

“পূর্ণজাগরন”

আগুনে পুড়লে সবাই ছাই হয়ে যায় না,
কেউ কেউ পুড়ে পুড়ে শক্ত হয়ে ওঠে।
ছাই উড়ে যায় বাতাসের ইশারায়,
কেউ ধরে রাখে তার ভিতরের আলো।
কারো দেওয়া দাহে ভেঙে পড়ো না,
ভস্ম হয়ে হারিয়ে যেও না।
নিজের ভেতর শক্তি খুঁজো,
নিজেকে ছোট ভাবো না।
ফুঁ দিলে উড়ে যাওয়ার জন্য জন্ম নয়,
জ্বলে ওঠার শপথ নাও।
নিভে যাওয়া প্রদীপ নয় তুমি,
অন্ধকারে আলো জ্বালাও।
যারা শেষ করার চেষ্টা করেছে,
তারাই দেখুক—তুমি থেমে যাইনি।
কবি:জে জে জাহিদ হাসান
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!