হোম » সারাদেশ » ধুনটে ৬ বছরের শিশু প্রতিবেশী কিশোরের ধর্ষণের শিকার 

ধুনটে ৬ বছরের শিশু প্রতিবেশী কিশোরের ধর্ষণের শিকার 

‎এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনটে ছামিউল হক নামে এক প্রতিবেশী বখাটে কিশোরের ধর্ষণের শিকার হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে ৬ বছর বয়সী এক শিশু। এঘটনায় শুক্রবার শিশুটির বাবা বাদি হয়ে ছামিউল হক নামে ওই কিশোরের বিরুদ্ধে ধুনট থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন। এরআগে গত ২৭ জানুয়ারি বিকেলে উপজেলার চিকাশি ইউনিয়নের ভালুকাতলা গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে। ছামিউল হক ওই গ্রামের সবেল প্রামানিকের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোর ছামিউল হক পলাতক রয়েছে।

‎মামলা সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি বিকেলে বখাটে ছামিউল ধর্ষণের শিকার শিশুটিকে বরই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের একটি কলাবাগানে নিয়ে ধর্ষণ করে। এসময় অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটি অসুস্থ হয়ে পড়লে কান্না শুরু করে। অবস্থা বেগতিক দেখে বখাটে ছামিউল দ্রুত সেখান থেকে সটকে যায়। পরে শিশুটির পরিবারের লোকজন এ বিষয়টি টের পেয়ে সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে পরবর্তীতে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে শিশুটি হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে।

‎মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মুনজুর মোর্শেদ মন্ডল বলেন, এ মামলার আসামিকেগ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!