
মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাট জেলার সাইনবোর্ড বগি আঞ্চলিক মহাসড়কে পিচ উঠে বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। মোরেলগঞ্জ উপজেলার নব্বই রশি বাস স্ট্যান্ড বঙ্গবন্ধু চত্তর থেকে টাউন মাধ্যমিক বিদ্যালয়ের পর্যন্ত সাইনবোর্ড বগি আঞ্চলিক মহাসড়কের বেহাল দশা। রাস্তাটি খানাখন্দে ভরা। রাস্তায় গাড়ি চলে হেলেদুলে। পিচ উঠে বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত।
এই রুটে প্রতিনিয়তই আসা-যাওয়া করছে ঢাকা,চট্টগ্রামগামী যানবহন, মালবাহী ট্রাক,নসিমন, ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট-বড় সব ধরনের যানবাহন। ভাঙা রাস্তায় চলাচল করতে গিয়ে ব্যাটারি চালিত ভ্যান ও অটোরিকশার যাত্রীরা যেমন নাকাল হচ্ছেন, তেমনি প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে রাতে এই জায়গা দিয়ে চলাচল করা অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির কোথাও পিচঢালাই উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। নব্বই রশি বস স্ট্যান্ড থেকে টাউন মাধ্যমিক বিদ্যালয় পযন্ত রাস্তার বেহাল অবস্থা। এ নিয়ে ভোগান্তি পোহাতে হয় এ রাস্তা দিয়ে যাতায়াতকারী ব্যক্তিদের। রাতে এ যায়গা দিয়ে চলাচল করা অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে বলে জানালেন একাধিক অটোচালক। এবং সড়কটির পাসে থাকা ব্যবসায়ীরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে ব্যবসায় বানিজ্য চালিয়ে যাচ্ছে।
অটোচালক বেল্লাল বলেন, এই স্থানটি দিয়ে চলাফেরা করতে অনেক কষ্ট হয়। আমরা এ রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করি। ভাঙা রাস্তার কারণে গাড়ি প্রায়ই বিকল হয়ে যায়। রাস্তাটি নিচু হওয়ার কারনে বৃষ্টির পানি জমে থাকায় এই স্থানটির পিচ উঠে গর্ত হয়ে বলে যানান তিনি।
পথচারী ও শিক্ষার্থী মোঃ আল-আমিন বলেন, এই রাস্তাটি মোরেলগঞ্জ ও শরণখোলা যাতায়াতের প্রধান হাইওয়ে সড়ক। এমন কি পযর্টন এলাকা সুন্দরবনে যাতায়াতের প্রধান সড়ক এ সাইনবোর্ড আঞ্চলিক মহাসড়ক তবে এই সড়কটি খোয়া, পিচের আলতো মিশ্রণে করা- যার ফলে বিভিন্ন যায়গায় বৃষ্টির পানি আটকে থাকে ফলে ঐ স্থান থেকে রাস্তা গর্তে পরিণত হয়। যেমনটা আমাদের নব্বই রশি বাস স্ট্যান্ড থেকে টাউন মাধ্যমিক বিদ্যালয় পযন্ত হয়েছে। এখানকার অবস্থা এমন হয়েছে যে রাতের বেলা হাঁটতে গেলেই হোঁচট খেতে হয় এবং ইস্কুল কলেজে যাওয়ার সময় গর্ত থেকে পানি ছিটে এসে ইস্কুল কলেজগামী ছাত্র-ছাত্রীদের পোষাক নষ্ট করে। এই রাস্তাটি অতিদ্রুত মেরামত করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী ঐ শিক্ষার্থী।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ