হোম » প্রধান সংবাদ » রায়গঞ্জে পাটকে রোদ্রে শুকিয়ে বানানো হচ্ছে পাট খড়ি

রায়গঞ্জে পাটকে রোদ্রে শুকিয়ে বানানো হচ্ছে পাট খড়ি

মোঃমোকাদ্দেস হোসাইন সোহান,রায়গঞ্জ,সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার সোঁনালী আশ পাটকাটা,পানিতে জাগ দেওয়া,পাট সংগ্রহ ও রোদ্রে শুকানোর কাজে এই মূহরতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকগণ।এবার রায়গঞ্জে পাটের ফলন ও দাম ভালো হলেও পর্যাপ্ত পরিমান বৃস্টি না হওয়ায় পাট পানিতে জাগ দেওয়া নিয়ে কৃষকেরা পড়েছেন চরম বিপাকে।কৃষকেরা ছুটছেন এক এলাকা থেকে অন্যএলাকা খাল,বিল,ডোবা,নালা,উন্মুক্তজলাশয় পুকুরের খোঁজে।উপজেলার বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়,

এবং কৃষকদের সাথে কথা বলে জানা যায়,পাট জাগ দেওয়ার জন্য পর্যাপ্ত জায়গা ও পানি না পাওয়ার কারনে বাজারে পাটের ভাল দাম থাকা সত্ত্বেও বাধ্য হয়ে রোদ্রে শুকিয়ে সোঁনালী আশ পাটকে পাটখড়ি বানানো হচ্ছে।উপজেলা স্হানীয় এক কৃষি কর্মকর্তা বলেন,অধিকাংশ কৃষক জমিতে সেচ ব্যবস্হার মাধ্যমে পাটের চাষাবাদ করেছেন।খরচ একটু বেশি হলেও পাটের বেশ ভাল ফলন হয়েছে।তবে আগামীতে পানির এ রকম সমস্যা দেখা দিলে উপজেলার কৃষিকর্ম কর্তাদের পরামর্শক্রমে রেডিং পদ্ধতিতে পাট প্রক্রিয়া করতে পারেন,এতে করে অল্প পানিতে বেশি পরিমান পাট জাগ দিতে পারবেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!