হোম » প্রধান সংবাদ » পীরগঞ্জের দুই ফার্মেসিকে  জরিমানা

পীরগঞ্জের দুই ফার্মেসিকে  জরিমানা

আবু তারেক বাঁধন, পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই ফার্মেসি দোকানকে  ড্রাগ লাইসেন্স না থাকায়  জরিমানা করা হয়েছে। সোমবার (২৩ আগস্ট) দুপুরের দিকে জেলা ওষুধ প্রশাসনের  সহযোগিতায়  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ফার্মেসির দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগ। লাইসেন্স না থাকার অপরাধে জরিমানা গুনতে হয়েছে উজ্জ্বল ফার্মেসিকে ২ হাজার টাকা ও কেয়া ফার্মেসিকে ৩ হাজার টাকা । অভিযান পরিচালনাকালে ঠাকুরগাঁও জেলার ড্রাগ সুপার  জাহিদুল ইসলাম সহ  থানা পুলিশ এএসআই হাসান উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!