
রবিউল হাসান লায়ন: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবক দল এ আলোচনা সভার আয়োজন করে। জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি নুরুল মোমেন আকন্দ কাওসারের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। আলোচনা সভায় জামালপুর শহর বিএনপির সদস্য সচিব শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাহেদ আলী প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং আগামী দিনে যে কোন আন্দোলন সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান