হোম » প্রধান সংবাদ » সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যান সিরাজের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যান সিরাজের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান ও এনায়েতপুর থানা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক রাশেদুল ইসলামের সিরাজের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে দলীয় কার্যালয়ে এলাকাবাসির আয়োজনে এ প্রতিবাদ সমাবেশে শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী, ডাক্তার, ব্যবসায়ী সহ নানা শ্রেনী পেশার
মানুষ উপস্থিত ছিলেন। সদিয়া চাঁদপুর ইউপি চেয়ারম্যান সিরাজ চৌহালী থানা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি(১৯৬৯), সিরাজগঞ্জ জেলা ও এনায়েতপুর থানা আ’লীগের উপদেষ্টা সদস্য ও সাবেক দুই বারের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ডা. আবদুল হাই সরকারের ছেলে। বিশিষ্ট সমাজ সেবক সাহাব উদ্দিন মহুরির সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে জেলা আ’লীগের উপদেষ্টা ও প্রাক্তন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ডা. আবদুল হাই সরকার,
এনায়েতপুর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) আজগর আলী বিএসসি, সহ সভাপতি হাতেম আলী মাষ্টার, ডা. মজিবুর রহমান, জেলা পরিষদ সদস্য গাজী শাহজাহান আলী মিয়া, যুগ্মসম্পাদক মফিজ উদ্দিন মোল্লা, ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ, সাংগঠনিক শওকত আলী, এবিএম শামীম হক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান তুষার, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ইব্রাহিম হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক
হাফেজ লুৎফর রহমান, সদিয়া চাঁদপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ডা. শাহাদৎ হোসেন তালুকদার, সাধারন সম্পাদক আনসার আলী বুদ্দু, জালালপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক শাহাদৎ হোসেন সরকার, খুকনী ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আফাজ উদ্দিন বেপারী, আঞ্চলিক ইউনিয়ন আ’লীগের সভাপতি আবদুল হামিদ মন্ডল ও সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবুল, স্থল ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মাজেদুল ইসলাম মাইকেল, থানা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হাফিজুর রহমান শেখ
হাফিজ, সেচ্ছাসেবকলীগের যুগ্মআহ্বায়ক গোলাম কিবরিয়া বাবু ও থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মোন্নাফ সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজের নেতৃত্বে এলাকায় রাস্তা-ঘাট সহ প্রয়োজনীয় বিপুল উন্নয়ন কর্মকান্ড চলমান রয়েছে। একারনে তিনি চৌহালী উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এতে ইর্ষান্বিত হয়ে তার সুনাম ক্ষুন্ন করতে বিগত নির্বাচনে
পরাজিত প্রার্থীর লোকজন মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত হয়ে এলাকায় অবৈধ বালু উত্তোলন করছে। এর প্রতিবাদ ও সরকারী বৈধ কার্যক্রম পরিচালনা করতে গেলে তারা বাঁধা সৃষ্টি করছে। বিশেষ করে তারা আসন্ন ইউপি নির্বাচন ও এনায়েতপুর থানা আওয়ামীলীগের সম্মেলনকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকার করতে বাহিরাগতদের দিয়ে সম্প্রতি ভুয়া মানববন্ধন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এলাকায় মিথ্যা ও অপপ্রচার করে যাচ্ছেন। অবৈধ মানববন্ধকারীদের বিরুদ্ধে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। এদিকে রাশেদুল ইসলাম
পিতার দেখানো পথেই ছাত্র জীবন থেকেই রাজনৈতিতে হাতে খড়ি। তিনি বেলকুচি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস, ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য, জেলা যুবলীগের সাবেক সদস্য, এনায়েতপুর থানা আ’লীগের প্রথম আহ্বায়ক কমিটির যুগ্মআহ্বায়ক ও থানা আ’লীগের দুই দুই বারের নির্বাচিত প্রতিষ্ঠাতা সাধারন। সবশেষ তিনি সদিয়া চাঁদপুর ইউপি নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!