
রবিউল হাসান লায়ন: জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের তুলসীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে তুলসীপুর বাজারস্থ দলীয় কার্যালয়ে শোক সভার আয়োজন করে ইউনিয়ন আওয়ামী লীগ। রশিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান পলাশের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর
আসনের সংসদ সদস্য আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন সিআইপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটার। অন্যান্যের মধ্যে তুলসীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বিএসসি, জাতীয় শ্রমিকলীগ সদর উপজেলার আহবায়ক আসাদুজ্জামান চান বিএসসি, শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাইনুল হক ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কামাল হোসেন বাদল, যুবলীগের সভাপতি আব্দুল আল মামুন,
সাধারণ সম্পাদক সোহানুর রহমান লেবু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাকিব প্রমুখ বক্তব্য রাখেন। শোকসভা শেষে ১৫ আগস্ট সকল নিহতের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং ১৫শ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল