হোম » প্রধান সংবাদ » বগুড়ায় প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে রাকিবুল ইসলাম কারাগারে

বগুড়ায় প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে রাকিবুল ইসলাম কারাগারে

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে রাকিবুল ইসলাম রাকিব (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ১৮-ই আগস্ট (বুধবার)  দুপুরে রাকিবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে একই দিন সকালে ভুক্তভোগী মেয়ে নিজে বাদী হয়ে সদর থানায় ধর্ষণ মামলা করেন। গ্রেফতার রাকিব  বগুড়া শেরপুর উপজেলার বেলঘরিয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম রফিকুল ইসলাম। এ তথ্যগুলো নিশ্চিত করে  বগুড়া সদর থানার এসআই জাকির আল আহসান।

এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মেয়েটি সনাতন ধর্মাবলম্বী। প্রায় পাঁচ বছর আগে রাকিবের সাথে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে রাকিব তাকে মুসলিম ধর্মের অনুসারী বানিয়ে বিয়ে করার প্রলোভন দেন। এতে মেয়েটি রাজি হন। এর পর থেকেই রাকিব তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করা শুরু করেন। বগুড়ার শহরের বিভিন্ন এলাকায় বাসাভাড়া নিয়ে সেখানে তাকে রেখে শারীরিক সর্ম্পক করতেন রাকিব।

এজাহারে উল্লেখ করা হয়েছে, দুই বছর আগে সদরের জহুরুলনগর এলাকায় ভুক্তভোগী মেয়েটিকে স্ত্রী পরিচয় দিয়ে বাসা ভাড়া নেন রাকিব।  ওই বাড়িতে শুধু মেয়েটি একাই থাকতেন। আর রাকিব মাঝে মাঝে এসে তার সঙ্গে সময় কাটাতেন। সর্বশেষ গত মঙ্গলবার বিকেলে রাকিব এই বাসাতে যান। সেখানে গিয়ে মেয়েটিকে বিয়ের প্রলোভন দিয়ে তাকে ধর্ষণ করেন। ওই সময় মেয়েটি তাকে বিয়ের জন্য চাপ দেন। একপর্যায়ে মধ্যরাতে কৌশলে বাসা থেকে

পালিয়ে যাওয়ার চেষ্টা করেন রাকিব। ওই সময় মেয়েটি বাড়ির মালিক ও প্রতিবেশিদের বিষয়টি জানান।  বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ এসে রাকিবকে গ্রেফতার ও মেয়েটিকে উদ্ধার করে। এসআই জাকির আল আহসান বলেন, রাকিবকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আর ভুক্তভোগী মেয়েটির মেডিকেল রিপোর্টের জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!