
নাটোর প্রতিনিধিঃ নাটোরের গুরুদাসপুরে চলনবিলে পিকনিকের নৌকায় জেনারেটর মেশিন এর ফ্যানের সাথে শাড়ি পেচিয়ে খাদিজা বেগম নামে এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে গুরুদাসপুর উপজেলার বিলদহর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ রবিবার বেলা ১১ টার সময় গুরুদাসপুর জুমাইনগর গ্রামের শফিকুল ইসলাম এর স্ত্রী খোদেজা বেগম (৪৮), সহ ৩০/৩৫ জন লোক নিয়ে গুরুদাসপুর থানার মোল্লা বাজার হতে নৌকা যোগে সিংড়া থানা তিশিখালি মাজারে পিকনিকের উদ্দেশ্যে রওনা হয়। এসময় বিলদহর বাজার পৌঁছলে নৌকায় জেনারেটর মেশিন এর ফ্যানের সাথে খোদেজা বেগম এর শাড়ি পেঁচিয়ে গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ১২ টার সময় আহত খোদেজাকে বেগমকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত