
ইউনুছ রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপন করা হয়েছে। রবিবার (১৫ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলা কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলা নিবার্হী অফিসার আল ইমরান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাফফ্র হোসেন, বন্দবেড় ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের,আজিজুর রহমান, সহকারি (ভূমি) কমিশনার তানভীর আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, রৌমারী থানার তদন্ত কর্মকর্তা আবু সাইদ, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, উপজেলা যুবলীগের সভাপতি হারুনর রশিদ হারুন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাইদুল ইসলামসহ আরো অনেকে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান