
মো. মমিন হোসেন : টাঙ্গাইলের কৃতিসন্তান দেশবরেণ্য অর্থনীতিবিদ ডক্টর প্রিয়দেব ভট্টাচার্য খুলনায় এক হিন্দু মহিলার হাতের শাখা ভেঙ্গে ফেলা সহ ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার বিষয়ে তিনি বলেছেন বিচারহীনতার কারণে এর পূর্বে যতগুলো আক্রমন হয়েছে এবং ঘটনা গুলো কে মাটিচাপা দিতে ও ধামা চাপা দিতে চায় যেন বল্লে পরেও সমস্যা, যদি আপনি প্রকাশ না করেন স্বচ্ছতা না আসে তাহলে জবাব দিহীতা করা যায় না। আমি অনেক সময়
সমালোচনা মূলক কথা বলি এটার কারণ হচ্ছে আপনি সমালোচনার ভিতর দিয়ে জবাবদিহিতা কে নিয়ে আসবেন আপনি বিষয়টাকে নষ্ট করার জন্য না নিজেকে স্পষ্ট করার জন্য আপনি চেষ্টা করবেন। তিনি আরো বলেন, পূজা উদযাপন পরিষদ, মানব ঐক্য পরিষদে যুক্ত থাকবেন এটাকে সামাজিক আন্দোলনে গড়ে তুলবেন এবং নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবেন এবং সর্বশেষে তিনি হিন্দু সম্পদ্রায়ের সকলকে সামাজিক ভাবে ঐক্যবদ্ধ থাকার
আহ্বান জানান। শুক্রবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪ টার সময় টাঙ্গাইলের উপ-শহরখ্যাত এলেঙ্গায় বিচারপতি দেবেশ ভট্টাচার্য ও চিত্রা ভট্টাচার্য এমপি (সাবেক) ট্রাষ্ট এর পক্ষ থেকে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে ত্রি সন্ধ্যা ও আরতি সংঘকে সাউন্ড সিস্টেম প্রদানকালে এসকল কথা ড. দেবপ্রিয় ভট্টাচার্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে প্রদীপ কমল ভট্টাচার্যের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য এর সহধর্মিণী ড. ইরিনা ভট্টাচার্য।
প্রধান অতিথির বক্তব্যে শুভেচ্ছা বিনিময়ের সাথে ড. ইরিনা ভট্টাচার্য বলেন, বিচারপতি দেবেশ ভট্টাচার্য ও চিত্রা ভট্টাচার্য এমপি (সাবেক) ট্রাষ্ট এর পক্ষে সাউন্ড সিস্টেম উপহার দিলাম, আপনারা সকলে আনন্দ উপভোগ করবেন এবং শেষে তিনি সকলকে মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ভ্যাকসিন (টিকা) নেওয়ার জন্য আহ্বান জানান সাথে মাস্ক পরিধান ও সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রাখা স্বাস্থ্যবিধি মেনে চলা সহ সময়োপযোগী সুপরামর্শ
প্রদান করেন। অনুষ্ঠান সাফল্য করতে সার্বিক সহযোগিতা করেছেন কালিহাতী ন্যাশনাল ব্যাংক এর নির্বাহী কর্মকর্তা প্রভাল ভট্টাচার্য মানিক এসময় উপস্থিত ছিলেন ত্রি সন্ধ্যা আরতি অনুষ্ঠান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কবির চন্দ্র পাল ও মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সহ প্রায় শতাধিক হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ । ত্রি সন্ধ্যা আরতি অনুষ্ঠানের পরিচালনা করেন শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরের সম্মানিত সদস্য রমেন্দ্র নাথ সাহা। উল্লেখ্য বৃহত্তর এলেঙ্গা পৌর কেন্দ্রীয় শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির ২০০১ খ্রিষ্টাব্দে নির্মাণ হয়।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা