
মিজানুর রহমানঃ মসজিদে নামাজ পড়তে গিয়ে আয়ের একমাত্র অবলম্বন ব্যাটারিচালিত ভ্যানটি চুরি হয় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়ন পরিষদের মিলনবাজার পূর্ব সারডুবি গ্রামের মঈনুল ইসলামের। বিষয়টি দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে এক যুক্তরাষ্ট্র প্রবাসী তাকে একটি নতুন ভ্যান কিনে দেন।
গত মঙ্গলবার (১০ আগস্ট) সকালে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম মঈনুল ইসলামের হাতে নতুন ভ্যানটি তুলে দেন। নতুন ভ্যান পেয়ে খুশি মঈনুল ইসলাম। স্থানীয়রা জানান, গত ৩০ জুলাই (শুক্রবার) অটোভ্যান রেখে উপজেলার বড়খাতা কেরামতিয়া বড় মসজিদে নামাজ পড়তে যান মঈনুল ইসলাম। নামাজ পড়ে
এসে দেখেন সেখানে রেখে যাওয়া তার ভ্যানটি নেই। একটি বেসরকারি এনজিও থেকে কিছুদিন আগে ৩০ হাজার টাকা ঋণ নিয়ে ভ্যানটি কিনেন তিনি। সেটি চালিয়ে কিস্তি দেয়ার পর সংসার চালাতেন। এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, ভ্যান চুরি হওয়ার ঘটনাটি সংবাদ মাধ্যমে প্রকাশের পর আমার আত্মীয় যুক্তরাষ্ট্র প্রবাসী মঈনুল ইসলামকে একটি ভ্যান উপহার দেন। ভ্যান চালিয়ে যেন পরিবার চালাতে পারেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান