হোম » প্রধান সংবাদ » ওয়াইসিসির এক বছরঃ তারুন্যের হাতে বাংলাদেশ।

ওয়াইসিসির এক বছরঃ তারুন্যের হাতে বাংলাদেশ।

আতিকুর রহমান: তরুন সমাজের দক্ষতা বিকাশ এবং প্রতিভার ত্রুটিহীন চর্চার উদ্দেশ্যে YOUTH COLLABORATION CAMP নামক যুব সংগঠন অক্ষুদ্ব ভাবে কাজ করে চলেছে। যুব সমাজের অচ্ছিদ্র ক্রমবিকাশের লক্ষ্যে সংগঠিত এই সংগঠনটি বিশ্বের সকলের কাছে সংক্ষেপে YCC নামেই বেশি সুপরিচিত, যার পথচলা শুরু হয় ২০২০ সালের ১১ই আগস্ট। করোনা মুখী পরিস্থিতিতে মহামারী সময়কালে অন্তরালে ঘরবন্দি
অবস্থায় থাকা তরুণ কিশোর কিশোরীদের মধ্যকার সৃজনশীল প্রতিভাকে বিশ্বের সামনে তুলে ধরতে এবং প্রতিভার সঠিক মর্যাদা প্রদান করাসহ নানান ধরনের সমাজকল্যান মুলক কাজে আগ্রহ বৃদ্ধি ও সুযোগ সৃষ্টি করে দেয়াই সংগঠনটির অনন্যসাধারণ লক্ষ্য। এই অনন্যসাধারণ লক্ষ্যের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ্ আল নাফিস ও সহ-প্রতিষ্ঠাতা এস.এম. হাদিউর রহমান পিয়াস হাত ধরেই যাত্রা শুরু করে শত তরুণের প্রিয় সংগঠন ওয়াইসিসি৷ বর্তমানে
সংগঠনটির সাথে সহ-সভাপতি হিসেবে যুক্ত আছেন মাহদী রহমান তামাম। পরবর্তীতে ওয়াইসিসির প্রতিষ্ঠাতাবর্গের হাত ধরেই প্রতিষ্ঠিত হয় জনকল্যাণমূলক আরেক সংগঠন ‘Project Twilight’ যার পরিচালকবর্গে দায়িত্ব পালন করছেন মোঃ জাহিদ হাসান, তাসমীদ আহমেদ তামীন ও মোঃ রেদোয়ান।
আগামী ১১ই আগস্ট ২০২১ সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে তাদের ৫ম মেগা ইভেন্ট  ‘International Youth Camp 2021’ উদ্বোধন করা হয়েছে যার প্রধান প্রতিপাদ্য বিষয় “To bring the multi-active Youth with creative activities and skill based leadership”। ইভেন্টটিতে থাকছে মোট ৩টি সেগমেন্ট এবং ২০টির ও অধিক প্রতিযোগিতা। Evolution of Youth , Biz Camp এবং Talent Camp এই তিনটি সেগমেন্টই হচ্ছে এই ইভেন্ট এর মূল
আকর্ষণ। এছাড়াও প্রতিযোগিতার পাশপাশি বিভিন্ন Skill Development workshop সহ বিভিন্ন ধরনের Live session তো থাকছেই। Youth Collaboration Camp গত এক বছরে তাদের আর চারটি ব্লকবাস্টার ইভেন্ট সাফল্যের সাথে সম্পন্ন করেছে। তার মধ্যে বিশেষ নজর কেড়েছে তাদের প্রথম ইভেন্ট  ‘International Cultural Carnival 1.0’ এবং ‘Cultural Cloud Carnival ‘ ।ইভেন্ট দুইটি অনলাইন প্ল্যাটফর্মে সবথেকে জনপ্রিয় দুটি ইভেন্ট। পাশাপাশি তাদের
আরো দুইটি ইভেন্ট ‘Literature Carnival’ এবং ‘Memeverse 1.0 ‘ও ব্যাপক সারা লাভ করে। ইভেন্ট গুলোতে বিচারক হিসেবে দেখা যায় দেশের সব বিখ্যাত ও সুনামধন্য ব্যক্তিদের। এছাড়াও বিশ্বের মোট 45টির ও বেশি দেশের মানুষের অংশগ্রহণ ছিল সকলের চোখকে তাক লাগিয়ে দেয়ার মতো! তরুন প্রতিভা উন্মচনের সাথে সাথে Youth Collaboration Camp তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে দেশের গরিব দুঃখীদের নানার প্রয়োজনে। উন্নয়নমুখী
এবং জনকল্যানমুলক কর্মকাণ্ডের ক্ষেত্রেও পিছিয়ে নেই তারা। ‘অবহেলা কোরোনা’,  ‘একবেলা ইফতার ‘ ও ‘প্রজেক্ট মানুষের জন্য’ তিনটি করোনাকালীন প্রজেক্ট । যেখানে ২৫০টির ও অধিক হত দরিদ্র পরিবারকে ইফ্তার ও ত্রাণ দিয়ে সাহায্য করা হয়। অবহেলা কোরোনা ক্যাম্পেইনটি অনলাইন ও অফলাইন পরিচালিত হয় যেখানে মানুষকে
মাস্ক বিতরণসহ করোনাকালীন ত্রাণ বিতরণ করা হয়। এছাড়াও শীতব্স্ত্র প্রদান, ঈদের বাজার, দুর্গতদের ত্রাণ ও রিলিফ প্রদানের মাধ্যমে জনকল্যানের উদ্দ্যেশে নিরলস শ্রম দিয়ে যাচ্ছে এই সংগঠন। এইভাবেই ভবিষ্যতে Youth Collaboration Camp  তাদের অলাভজনক কাজের মাধ্যমে লক্ষ্য পূরণে বিরামহীন শ্রম দিয়ে এগিয়ে যাবে বলেই কামনা করা যায়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!