
দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞায় কোভিড-১৯ পরিস্থিতিতে সংক্রমণ রোধকল্পে জনসাধারণের মাঝে উপজেলা পরিষদের অর্থায়নে তৈরিকৃত মাস্ক ও সুরক্ষা সামগ্রী উপজেলার সর্ব সাধারণের মাঝে বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের অর্থায়নে বুধবার (১১ আগষ্ট) বিকেলে দাগনভূঞা বাজারের জিরো পয়েন্ট এলাকায় এই সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল
হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ গোলাম জাকারিয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিদারুল কবীর রতন, উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া, ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহি, পৌর মেয়র ওমর ফারুক খান, প্যানেল মেয়র নুরুল হুদা সেলিম প্রমুখ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান