
আব্দুর রউফ রুবেল, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার বিলের ধার হতে অজ্ঞাতনামা এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে কোনাবাড়ী থানা পুলিশ। বুধবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কোনাবাড়ী থানাধীন কোনাবাড়ী ইউনিক সিরামিক্সয়ের উত্তর পাশে বিলের ধারে অজ্ঞাতনামা নবজাতক মেয়ে শিশুর মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নবজাতকের লাশ উদ্ধার করে। এসময় শিশুটি পলিথিনে মোড়ানো ছিলো।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে কোনাবাড়ী থানাধীন কোনাবাড়ী ইউনিক সিরামিক্স এর উত্তর পাশের বিলের ধার হতে একটি অজ্ঞাতনামা নবজাতক মেয়ে শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নবজাতক মৃত শিশুটিকে বিলের ধারে কে বা কারা ফেলে রেখে গেছে তা জানা যায়নি। এবিষয়ে অজ্ঞাতনামা নবজাতক মেয়ে শিশুর সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান