
আব্দুর রউফ রুবেল, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস হতে চন্দ্রা পর্যন্ত র্দীঘ সাড়ে ৮ কিলোমিটার রাস্তার দু-পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। বুধবার (১১ আগস্ট) সকাল থেকে ঢাকা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান মিয়া অভিযান পরিচালনা করে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল মুক্ত করেন।
ঢাকা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান মিয়া জানান, সড়ক ও জনপথের জায়গা দখল করে ভোগড়া বাইপাস, নাওজোর, কড্ডা, বিভিন্ন ভাবে গড়ে উঠা অর্ধ-শতাধিক দোকান ও অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে। এছাড়াও অবৈধ ভাবে রাস্তার পাশে বালু রাখায় এ অভিযানের মাধ্যমে ১০টি জায়গার উচু ভিটি করে রাখা
বালু ছিটিয়ে দেওয়া হয়েছে। এই উচ্ছেদ অভিযান বুধবার ও বৃহস্পতিবার চলার কথা থাকলে ও সড়ক ও জনপথের জায়গা দখল মুক্ত করতে প্রয়োজন সাপেক্ষে আবারো অভিযান পরিচালনা করা হবে । এসময় আরো উপস্থিত ছিলেন সাসেক প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার শাহানাজ খুশি, জিএমপি কোনাবাড়ি জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শুভাশিষ ধর, ফায়ার সার্ভিসসহ, গাজীপুর পল্লিবিদ্যুৎতের সদস্যগণ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান