
ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ আজ ৮ আগস্ট ২০২১ পোরশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেছার ৯১তম জন্ম পালন করা হয় এবং এ লক্ষ্যে নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলা মিলনায়তনে বঙ্গমাতা ফজিলাতুন্নেসার জাতীয় জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মনজুর মোর্শেদ চৌধুরী উপজেলা নির্বাহি অফিসার
মোঃ নাজমুল হামিদ রেজা সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কাজিবুলজিবুল ইসলাম ও উপজেলা সহকারী কর্মকর্তা কর্মচারী বৃন্দ আওয়ামী লীগের উপজেলা নেতৃবৃন্দ। বক্তারা তার বিভিন্ন স্মৃতিচারণমূলক আলোচনায় একথা বলেন যে ইতিহাসে বেগম ফজিলাতুন্নেছা মুজিব কেবল একজন রাষ্ট্রনায়কের সহধর্মিনীই ছিলেন না, তিনি ছিলেন বাঙালির মুক্তি সংগ্রামে অন্যতম এক নেপথ্য
অনুপ্রেরণাদাত্রী। বাঙালি জাতির সুদীর্ঘ স্বাধীকার আন্দোলনের প্রতিটি পদক্ষেপে তিনি বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন। ছায়ার মত অনুসরণ করেছেন প্রাণপ্রিয় স্বামী বঙ্গবন্ধুর আদর্শকে । এই বঙ্গমাতা ১৯৩০ সালের ৮ অগাস্ট বর্তমান গোপালগঞ্জ টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট রাষ্ট্রদ্রোহী এক দল ঘাতক দালাল নির্মমভাবে তার পরিবারের সদস্যদের সাথে তাকে শহীদ করা হয়। এই উপলক্ষে উপজেলা চেয়ারম্যান
সাতজন মহিলাদের মাঝে সাতটি সেলাই মেশিন ও দুজনের হাতে 2000 টাকার দুটি চেক তুলে দেন। অপরপক্ষে উপজেলা দলীয় কার্যালয় আওয়ামী লীগ সভাপতি মোঃ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে আরেকটি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোফাজ্জল
হোসেন মোল্লা গাংগুরিয়া ইউনিয়ন সভাপতি ও প্রধান শিক্ষক মোঃ হারুন-অর-রশিদ সহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কর্মীবৃন্দ। দলীয় কার্যালয়ের আলোচনা সভা শেষে সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান