হোম » প্রধান সংবাদ » বগুড়ায় দূর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক আহত

বগুড়ায় দূর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক আহত

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া শহরের বড় কুমিরা বিএড কলেজ মোড়ে শুক্রবার (৬ আগস্ট) দুপুর আনুমানিক ১টায় দূর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক আহত হওয়ার ঘটনা ঘটেছে। ছুরিকাহত ব্যক্তি হলেন, বগুড়া পৌরসভার ১৫ নং ওয়ার্ডের বড় কুমিরা গ্রামের মৃত মোজাম এর ছেলে তাজমিলুর রহমান তনু। জানা গেছে, শুক্রবার (৬ আগস্ট) উপশহর থেকে বড় কুমিরা গ্রামে জুম্মার নামাজ আদায় করার উদ্দেশ্য মোটর সাইকেলে যাচ্ছিলেন

তাজমিলুর। ঝোপগাড়ি বিশ্বরোডের পচ্ছিমে বড় কুমিরা বিএড কলেজ মোড়ে ৪ জন যুবক রাস্তায় দাড়িয়ে ছিল। সাইড নেয়ার জন্য হর্ণ দেয় তাজমিলুর। হর্ণ দেয়া নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে তাজমিলুরের ডান হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দূর্বৃত্তরা। তাজমিলুর রহমান বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাজমিলুর রহমান তনু মুঠোফোনে জানান, “আমি সাইড নেয়ার জন্য হর্ণ দেই।

কিছু বুঝার আগেই ওই চার যুবক আমার ডান হাতে ছুরিকাঘাত করে। আমি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।” এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, “ছুরিকাহতের ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!