হোম » প্রধান সংবাদ » উল্লাপাড়ায় করোনা সচেতনতায় মাঠপর্যায়ে কাজ করছে চেয়ারম্যান পদপ্রার্থী আকমাল হোসেন

উল্লাপাড়ায় করোনা সচেতনতায় মাঠপর্যায়ে কাজ করছে চেয়ারম্যান পদপ্রার্থী আকমাল হোসেন

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামিলীগের সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক ইউপি চেয়ারম্যান ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আকমাল হোসেন করোনা সচেতনতায় মাঠপর্যায়ে কাজ করছেন। করোনা সচেতনতায় সংসদ সদস্য তানভীর ইমামের দিকনির্দেশনায় সদর ইউনিয়ন

আওয়ামিলীগ কে সাথে নিয়ে প্রতিটি ওয়ার্ড,গ্রামপর্যায়ে কাজ করে যাচ্ছে। সাবেক ইউপি চেয়ারম্যান আকমাল হোসেন নিজ উদ্যোগে মাস্ক, স্যানিটাইজার ও খাদ্য পৌঁছে দিচ্ছে সাধারণ মানুষের মাঝে। ইউপি চেয়ারম্যান আকমাল হোসেন উল্লাপাড়া সদর ইউনিয়নে ব্যাকপ জনপ্রিয়তা অর্জন করেছেন। দলীয় নেতা-কর্মীদের মাঝে গ্রহণযোগ্যতা পেয়েছেন।

এই আওয়ামিলীগ নেতা চেয়ারম্যান থাকাকালীন সময়ে বারবার বিএনপি জামাতের হিংসাত্মক হামলার শিকার হয়েছেন, এতে তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবুও আওয়ামিলীগ থেকে কখনো পিছপা হয়নি। আগামী নির্বাচনে তিনি আবারও নৌকার মনোনয়ন প্রত্যাশা করছেন। উল্লাপাড়া সদর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আকমাল হোসেন জানান সংসদ সদস্য তানভীর ইমামের দিকনির্দেশনা নিয়েই মাঠপর্যায়ের নেতাকর্মীদের নিয়ে করোনা মহামারী সংক্রমণ রোধে কাজ করে যাচ্ছেন এবং সদর ইউনিয়ন আওয়ামিলীগ কে শক্তিশালী করছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!