
আজিজুর রহমান হাবিপ্রবি প্রতিনিধিঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি অনুষদের ডীন অফিসের ডেপুটি রেজিস্ট্রার আহমেদ মোহিবুল্লাহ সালাফি আর নেই। আজ ০৬ আগস্ট সাড়ে ১২ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে রক্তে লিউকোমিয়া রোগে আক্রান্ত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডেপুটি রেজিস্ট্রার আহমেদ মোহিবুল্লাহ সালাফি মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান। এক শোক বার্তায় উপাচার্য বলেন, তিনি একজন অত্যন্ত কর্মপরায়ণ সহজ সরল মানুষ ছিলেন। তার এই অকাল মৃত্যু মেনে নেয়ার মতো নয়, আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য অপূরণীয় ক্ষতি। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। উপাচার্য মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২