
আল ফয়সাল অনিক: রুহিয়ায় পুকুরের পানিতে ডুবে ইয়াসমিন আক্তার(৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৪ আগস্ট )বিকালে রুহিয়া থানাধীন কশালগাঁও (বাঁশবাড়ী) গ্রামের এই ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে,মৃত ইয়াসমিন আক্তার দেবারুর ইসলামের মেয়ে। শিশু ইয়াসমিন আক্তার বাড়ির পাশে বিকেলে হাঁস আনতে গিয়ে পা পিছলে পুকুরের পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে। ঘটনাস্থলে রুহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবু ও রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় পরিদর্শন করেছেন।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা