
এম আর ওয়াসিমঃ কিশোগঞ্জের ভৈরবে ১৪ কেজি গাঁজা‘সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, ভৈরব ক্যাম্প সদস্যরা। আজ ৩ আগষ্ট মঙ্গলবার কালিপুর উত্তরপাড়া থেকে তাদেরকে আটক করে র্যাব। আটককৃতরা হলো- ভৈরবপুর দক্ষিণ পাড়ার রিপন মিয়ার পুত্র অন্তর আহমেদ জয় (২১), ও সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার কামলাবাজ এলাকার মৃত সায়েদ আলী মিয়ার পুত্র ফজলুল হক (৫৫)। র্যাব সূত্রে জানা যায়,
গতকাল দিবাগত রাতে ৩রা আগষ্ট ভোর আনুমানিক ৩.৪৫ ঘটিকায় র্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ভৈরব থানার কালিপুর উত্তরপাড়া দারুল কুরআন নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার সামনের পাকা রাস্তার উপর মাদক পাচার করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী অন্তর আহমেদ জয় ও মোঃ ফজলুল হক কে গাঁজা’সহ আটক করা হয়। আটককৃতদেরকে গাঁজা’সহ গ্রেফতার করে
তাদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে ভৈরব থানায় একটি মাদক মামলা দায়ের করে। এসময় তাদের নিকট থেকে ১৪ কেজি মাদকদ্রব্য গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ-২০০০/- টাকা‘সহ উদ্ধার করে জব্দ করা হয়। ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে,
তারা দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মনবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যাক্তির কাছে বিক্রয় করে আসছেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২