
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ উল্লাপাড়ায় মাদকসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন, উপজেলার চরসাতবাড়িয়া গ্রামের মোঃ ইব্রাহিম প্রামানিক কালু (২৬) ও বেতবাড়ী গ্রামের মোঃ ইমন হোসেন (২২)। র্যাব-১২ ক্যাম্পের সদস্যরা সোমবার রাত সাড়ে ১১টায় বেতবাড়ী গ্রামে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করেন। এদের মধ্যে ইব্রাহিম প্রামানিক কালু একই কারনে একাধিকবার গ্রেপ্তার হন।
র্যাব-১২ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, উল্লিখিত দুই শীর্ষ মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে উল্লাপাড়া উপজেলার বিভিন্ন স্থানে যুব স¤প্রদায়ের মধ্যে মাদক বিক্রি করে আসছিলেন। এদেরকে গ্রেপ্তারের সময় ২৩ লিটার দেশীয় চোলাই মদ, ৩০ পিচ ইয়াবা, নগদ ১৭০০ টাকা এবং ২টি মোবাইল সেট জব্দ করা হয়েছে। এদের বিরুদ্ধে মামলা দিয়ে মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী